চবি রসায়ন বিভাগের সাবেক শিক্ষক ড. খোরশেদ আলমের ইন্তেকাল: জানাজা মঙ্গলবার

134

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক শিক্ষক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ ড. খোরশেদ আলম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। ১৯ জানুয়ারি ২০২৬, সোমবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Advertisement

বর্ণাঢ্য শিক্ষাজীবনে ড. খোরশেদ আলম কানাডার ম্যানিটোবা ইউনিভার্সিটি (উইনিপেগ) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি শিক্ষকতা ও গবেষণায় আন্তর্জাতিকভাবে সমাদৃত ছিলেন। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি অব সায়েন্সসহ আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি এবং যুক্তরাজ্যের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করে তিনি দেশের গৌরব উজ্জ্বল করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল ২০ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার জোহর নামাজের পর চট্টগ্রামের রাউজান উপজেলা ভবনের পার্শ্ববর্তী মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাউজান আদালত ভবনের পার্শ্ববর্তী পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার এবং সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করেছেন তাঁর গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীরা।

Advertisement