বরেণ্য শিক্ষাবিদদের নিয়ে চবি উপাচার্যের ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন পরিদর্শন

190

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগত বরেণ্য পাঁচ শিক্ষাবিদকে নিয়ে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) বিকাল সাড়ে ৩টায় চবিতে নির্মাণাধীন ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। আগত অতিথিদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক স্বনামধন্য প্রফেসর ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রফেসর কাজী আব্দুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. এস.এম. শামীম রেজা ও প্রফেসর ড. মো. মফিজুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. খাদেমুল ইসলাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. শাহ মো. নিসতার জাহান কবির।

Advertisement

চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার আগত অতিথিদের স্বাগত জানান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও একাডেমিক নানা বিষয়ে অবহিত করেন। এসময় তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন বিষয়ে আলোচনা হয়। উপাচার্য ওশান স্যাটেলাইটসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক তুলে ধরেন। আগত অতিথিবৃন্দ মাননীয় উপাচার্যের আন্তরিকতা ও ক্যাম্পাসের সৌন্দর্যে অভিভূত হন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরও আসার আগ্রহ প্রকাশ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি জনাব শাহাব উদ্দিন নীপু ও যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মোরশেদুল ইসলাম।

Advertisement