বিআইটিআইডিতে ‘প্রাণির কামড় ও জলাতঙ্ক ব্যবস্থাপনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

75

চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-এর সেমিনার কক্ষে ‘প্রাণির কামড় ও জলাতঙ্ক ব্যবস্থাপনা’-শীর্ষক ব্যবহারিক প্রশিক্ষণ কর্মশালা গতকাল ২৪ জানুয়ারী শনিবার অনুষ্ঠিত হয়।

Advertisement

বিআইটিআইডি’র পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. ইফতেখার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব (যুগ্ম সচিব) ড.মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ একরাম হোসেন, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোঃ জাহাঙ্গীর আলম অধ্যাপক ডা. মোঃ মামুনুর রশীদ, ডা. প্রণব কুমার বড়ুয়া, ডা. রতন কুমার নাথ, ডা. রুমানা রশীদ, ডা. তাবাসসুম ফেরদৌসী, ডা. ফারজিন আক্তার ও ডা. তামান্না নাসরিন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতালসহ জেলার ৬টি উপজেলা থেকে মোট ১৮জন চিকিৎসক কর্মকর্তা প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালার রিসোর্স পারসন স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব (যুগ্ম সচিব) ড. মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম প্রশিক্ষণটিকে অত্যন্ত সময়োপযোগী বলে উল্লেখ করেন। বর্তমানে মানুষের মাঝে পোষা প্রাণী পালনের প্রবণতা বেড়ে যাওয়ায় এবং জলাতঙ্ক বিষয়ে অসচেতনতার কারণে অধিক মানুষ ভ্যাকসিনের জন্য হাসপাতালের শরনাপন্ন হচ্ছে। এর পাশাপাশি তিনি ব্যাপক হারে কুকুরদের জলাতঙ্কের টিকাদানের ব্যাপারে গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের উপস্থিত অন্যান্য রিসোর্স পারসন প্রশিক্ষণ প্রোগ্রামটিকে অত্যন্ত প্রয়োজনীয় উল্লেখ করে এটিকে আরও সম্প্রসারিত করে চলমান রাখার পরামর্শ প্রদান করেন।

Advertisement