পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম নগরীর ২১নং জামালখান ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক ও আগামীতে অনুষ্টিতব্য সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী এ.কে.এম আশরাফুজ্জামান স্বপনের ব্যক্তিগত উদ্যোগে শতদল ক্লাবের মাঠে ৩’শ অসহায়-দুঃস্থ মানুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল-চাল, ডাল, তেল, চিনি, ছোলা ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালী থানা বিএনপি’র সাবেক সভাপতি মনজুর রহমান চৌধুরী, নগর বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ বকস, সাবেক ছাত্রনেতা মালেক ফারুকী, ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ খান, সাবেক নগর ছাত্র নেতা সৈয়দ সাফওয়ান আলী, সাবেক ছাত্রতো মোহাম্মদ মিরাজ, মোঃ শরীফ, বিএনপি নেতা আবদুল, নূর হোসেন, সৈয়দ সায়েম নেওয়াজ লিটু, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ ইমরান, মোতালেব আলী প্রমূখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নগর ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা সৌরভ প্রিয় পাল।
ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক এ.কে.এম আশরাফুজ্জামান স্বপন বলেন, রমজানের শিক্ষা আমাদেরকে সহমর্মিতা ও মানবিকতার দীক্ষা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। ভবিষ্যতে এ ধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ এ ধরণের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রমজানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবান ও জনপ্রতিনিধিদের উচিৎ। স্থানীয় এলাকাবাসীও এ উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতে এ ধরণের মানবিক কর্মসূচী অব্যাহত রাখার আহবান জানান।

















