চট্টগ্রাম মহানগর বিএনপির করোনা হেল্প সেন্টারে নগরবাসীকে নিয়মিত সেবা দিয়ে যাচ্ছে নগর বিএনপি। নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর আজও নাসিমন ভবনস্থ পার্টি অফিসে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেন করোনা আক্রান্ত রোগীর স্বজনের কাছে। তাছাড়া তিনি মাক্স-সেনিটাইজার সহ করোনা সুরক্ষা সামগ্রীও বিতরণ করেন।
Advertisement
এসময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম মহানগর বিএনপি করোনা মহামারীতে মানুষের সেবায় সবর্দা নিয়োজিত। বিএনপি করোনার সূচনালগ্ন থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। সেই সেবা এখনো চলমান রয়েছে। বিএনপি সবসময় গণমানুষের দল তাই বিএনপি সবসময় গণমানুষের পাশে দাঁড়ায় যেকোন দুর্যোগে।
এসময় উপস্থিত ছিলেন নগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পাল, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দল নেতা ইমরান হোসেন সহ প্রমুখ।
Advertisement
















