চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এর সঙ্গে আজ মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) বেলা ১২.৩০টায় উপাচার্য দপ্তরে রেজিস্ট্রার দপ্তরের শাখা ও সেল প্রধানগণ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। এসময় উপস্থিত ছিলেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।
মাননীয় উপাচার্য উপস্থিত সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানান। মাননীয় উপাচার্য বলেন, রেজিস্ট্রার দপ্তর বিশ্ববিদ্যালয়ের হৃৎপিণ্ড। এখান থেকে পুরো বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়। এ হৃৎপিণ্ড যত ভালো কাজ করবে বিশ্ববিদ্যালয় ততই ভালো থাকবে। উপাচার্য বলেন, অফিস প্রধান হতে হবে সবার চেয়ে আলাদা, দক্ষ এবং সবদিক থেকে মার্জিত। অধীনস্থদের শেখাতে হবে। নিজের বিকল্প তৈরি করতে হবে। সময় মতো আগমন এবং প্রস্থান করতে হবে। আমরা চাই, সকলের জন্য নিরাপদ ও একাডেমিক পরিবেশ ক্যাম্পাসে ফিরে আসুক। সংশ্লিষ্ট অফিসসমূহে সেবার মান বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে শাখা প্রধানদের দিকনির্দেশনা প্রদান করেন মাননীয় উপাচার্য । মাননীয় উপাচার্য উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এসময় রেজিস্ট্রার দপ্তরের শাখা ও সেল প্রধানগণ মাননীয় উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়া সকল কাজে মাননীয় উপাচার্যকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় রেজিস্ট্রার দপ্তরের শাখা ও সেল প্রধানগণের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক ব্যক্তিগত নথি সেলের ডেপুটি রেজিস্ট্রার মো. হাছান মিয়া, আইন ও গোপনীয় শাখার ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ ফজলুল করিম, অফিসার ও সাবসিডিয়ারী নিয়োগ সেলের ডেপুটি রেজিস্ট্রার মো. হারুন রশিদ, উচ্চ শিক্ষা সেলের ডেপুটি রেজিস্ট্রার চৌধুরী আমীর মোহাম্মদ মুছা, সাধারণ ছুটি সেলের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আবুল মোহসীন চৌধুরী, ৩য় শ্রেণি কর্মচারী সেলের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ শহীদুল হক, ৪র্থ শ্রেণি কর্মচারী সেলের ডেপুটি রেজিস্ট্রার শাহীন আক্তার, কেন্দ্রীয় প্রেরণ সেলের ডেপুটি রেজিস্ট্রার মো. গিয়াস উদ্দিন, নির্বাচন ও বিধিবিধান সেলের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মোজাম্মেল হক, কম্পিউটার সেলের সহকারী রেজিস্ট্রার শেফালী রাণী বড়ুয়া, খণ্ডকালীন শিক্ষক নিয়োগ সেলের ডেপুটি রেজিস্ট্রার শওকত আরা পারভীন, পরিষদ শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন ও আবদুস শুকুর (শাকুর), একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস.এম. আকবর হোছাইন, তথ্য ও জনসংযোগ শাখার ডেপুটি রেজিস্ট্রার খন্দকার মোয়াজ্জেম হোসেন, জেনারেল শাখার ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আল রিজোয়ানুল ইসলাম, এস্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার মাহবুব হারুন চৌধুরী, কেন্দ্রীয় স্টোর শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. আবদুল ছবুর এবং রেজিস্ট্রারের সাথে সংযুক্ত শাখার সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আশরাফুল মওলা।
এছাড়া এদিন সকাল থেকে উপাচার্য দপ্তরে বিভিন্ন বিভাগ, হল, দপ্তর এবং ছাত্র সংগঠনসহ সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ মাননীয় উপাচার্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সৌজন্য সাক্ষাৎ করেন। এরমধ্যে রয়েছে হাটহাজারী অফিসার্স ফোরাম চবি, গণিত বিভাগ, মনোবিজ্ঞান বিভাগ, এসিএস স্টুডেন্ট চ্যাপ্টার চবি, সিইউ ভোটানিস্ট ইনভায়রনমেন্ট ফোরাম, ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগ, ভয়েস অব স্টুডেন্টস, প্রত্যয় উল্লেখযোগ্য।

















