বিপিএ চট্টগ্রাম শাখার কার্যনির্বাহী কমিটি গঠিত

8

চট্টগ্রামে বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন (বিপিএ) চট্টগ্রাম শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজের নতুন একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

Advertisement

সভায় সভাপতিত্ব করেন বর্তমান কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন মাহমুদ এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডাক্তার সনৎ কুমার বড়ুয়া। সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে অধ্যাপক ডাক্তার মাহমুদ আহমদ চৌধুরী আরজু কে সভাপতি এবং ডাক্তার বেলায়েত হোসেন ঢালীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ২১ সদস্যবিশিষ্ট এ কমিটি দায়িত্ব পালন করবে।

কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডাক্তার মুসলিম উদ্দিন সবুজ, ডাক্তার এস মুজিবুর রহমান এবং অধ্যাপক ডাক্তার সনৎ কুমার বড়ুয়া। কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মুছা মিঞা। যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন অধ্যাপক ডাক্তার মারুফ উল কাদের চৌধুরী।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে ডাক্তার ফাহিম হাসান রেজা, বিজ্ঞান বিষয়ক সম্পাদক হিসেবে ডাক্তার আনোয়ারুল আজিম, দপ্তর সম্পাদক হিসেবে ডাক্তার রানা চৌধুরী এবং সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক হিসেবে ডাক্তার ইলহাম ইমাম দায়িত্ব পেয়েছেন।

কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম, অধ্যাপক ডাক্তার রাশেদা সামাদ, অধ্যাপক ডাক্তার অরূপ দত্ত বাপ্পি, অধ্যাপক ডাক্তার দিদারুল আলম, অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ, অধ্যাপক ডাক্তার বাসনা রানী মুহুরী, ডাক্তার হোসনে আরা বেগম, ডাক্তার রাসেল ফরিদ চৌধুরী, ডাক্তার বেলাল উদ্দিন এবং ডাক্তার ধীমান চৌধুরী।

এছাড়া পদাধিকার বলে সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন মাহমুদ এবং অধ্যাপক ডাক্তার চৌধুরী চিরঞ্জীব বড়ুয়া।

একই সঙ্গে ১১ সদস্যের একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন ডাক্তার মোহাম্মদ আবুল কালাম, অধ্যাপক ডাক্তার সৈয়দ মেজবাউল হক, অধ্যাপক ডাক্তার বদরুল আলম, অধ্যাপক ডাক্তার ওয়াজির আহমেদ, অধ্যাপক ডাক্তার ঝুলন দাস শর্মা, অধ্যাপক ডাক্তার এ জে এম সাদেক, ডাক্তার সুভাষ চন্দ্র সূত্রধর, অধ্যাপক ডাক্তার প্রণব কুমার চৌধুরী, অধ্যাপক ডাক্তার এম শামীম হাসান, অধ্যাপক ডাক্তার জগদীশ চন্দ্র দাস এবং অধ্যাপক ডাক্তার এ কে এম রেজাউল করিম।

সভায় বক্তারা শিশুস্বাস্থ্য সেবার মানোন্নয়ন, গবেষণা কার্যক্রম জোরদার এবং চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে নতুন কমিটির কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।

Advertisement