ভাটিয়ারীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও বৈশাখী মেলা উদ্বোধন

117

সীতাকুণ্ড প্রতিনিধি: বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী বিজয় স্মরণী কলেজ মাঠে শুরু হয়েছে মাসব্যাপী তাঁতবস্ত্র ও বৈশাখী মেলা।

Advertisement

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে এ মেলার উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মোরছালিন।

তিনি বলেন, আধুনিকতার ভিড়ে গ্রামবাংলার চিরচেনা মেলার আমেজ এখন প্রায় বিলুপ্তপ্রায়। তবে শৈশবের স্মৃতি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি পরিবারের সাথে আনন্দ উপভোগের একটি চমৎকার ক্ষেত্র তৈরি করেছে। “স্থানীয় মানুষের জন্য নিরাপদ ও আনন্দঘন একটি পরিবেশ নিশ্চিত করতেই এই বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনার দিকে আমাদের কড়া নজর রয়েছে।

বিশেষ অতিথি ছিলেন- ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম মেম্বার, শেখ সাহাব উদ্দিন। আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ লিয়াকত চৌধুরী জুয়েল, উত্তর জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোলেইমান রাজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল উদ্দিন বাবর, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রবি, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কায়সারুল আলম, উত্তর জেলা ছাত্রদের সহসভাপতি মোঃ মঞ্জু, যুবদলের যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান, ওয়ার্ড বিএনপির সভাপতি রমজান আলী মেম্বার, সাধারণ সম্পাদক ফিরোজুল আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সহিদ, শাউন, ইউনিয়ন যুবদলের সহসভাপতি ওয়াসিম, ওয়ার্ড যুবদল নেতা হারুন, কফিলসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Advertisement