সীতাকুণ্ডে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

91

সীতাকুণ্ড প্রতিনিধি: পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০০৬ উদ্বোধন করা হয়েছে।

Advertisement

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলার কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি র‍্যালী অনুষ্ঠিত হয়।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম। তিনি বলেন, আমাদের সব বয়সের মানুষের পুষ্টির প্রয়োজন। সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই, কারণ এটি শরীরের বৃদ্ধি, মেরামত এবং রোগ প্রতিরোধের জন্য অপরিহার্য। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং গর্ভবতী মায়েদের জন্য বেশী প্রয়োজন পুষ্টিকর খাদ্য। এছাড়া স্বাস্থ্য সুরক্ষায় ভেজালমুক্ত খাবারের বিকল্প নেই। নিজেকে সচেতন ভাবে আশেপাশের সকলকে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কল্লুল বড়ুয়া, সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেসা বেগম, উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদর, যুগ্ম আহ্বায়ক সালামত উল্লাহ, ছালে আহমেদ ছলু, স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জেসমিন আক্তার, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ তনয় মজুমদার, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, সাংবাদিক সাইদুল হকসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Advertisement