শেখ কামালের জন্মবার্ষিকীতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের শ্রদ্ধাঞ্জলি

384

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি।

Advertisement

আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তাপস কুমার রায় চৌধুরী ও প্রোগ্রাম অর্গানাইজার গাজী মোঃ নূর হোসেন।

Advertisement