নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন পত্র লেখক- লেখিকা গোষ্ঠী (পলগ) এর পুনর্মিলনী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভার কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬ টায় নগরের আন্দরকিল্লাস্থ একটি রেস্তোরাঁয় উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামের লেখক-লেখিকাদের দীর্ঘ ৩৬ বছরের পুরানো সংগঠন পলগ। বেশ কয়েক বছর ধরে নিস্ক্রিয় থাকার পর নতুন করে যাত্রা শুরু করছে। তারই প্রেক্ষিতে সংগঠনের শত শত সদস্য যারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত এবং বিভিন্ন দেশে অবস্থান করছেন তাদের নিয়ে পুনর্মিলনীর সিন্ধান্ত নিয়েছে৷
পুনর্মিলনীর অনুষ্ঠান উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভায় মোঃ নোমান লিটনকে আহব্বায়ক, নিজামুল ইসলাম সরফী, মশিউর রহমান এমরান, মুহাম্মদ শাহজাহানকে যুগ্ম আহব্বায়ক এবং নুরুল আমিন সিকদারকে সদস্য সচিব ও কামরুল ইসলাম দুলু এবং মোঃ মহিউদ্দিন ইমনকে সদস্য করা হয়। পরবর্তীতে একটি পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।
সভায় বক্তারা বলেন, সংস্কৃতিমনা এবং লেখক লেখিকাদের সংগঠন পত্র লেখক লেখিকা গোষ্ঠী পলগ চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী সংগঠন। ৯০ দশকের দিকে চট্টগ্রামের যে কয়েকটি সংগঠন ছিল পলগ তাদের মধ্যে অন্যতম। দীর্ঘ দিন পর্যন্ত এ সংগঠনের কর্যক্রম কিছুটা স্তিমিত থাকার পর আবার নতুন করে অগ্রযাত্রা শুরু করছে। সবাইকে একই ছাতার নিচে আনতে সংগঠনের সদস্যদের পুনর্মিলীর আয়োজনের সিন্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে লেখক লেখিকাদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।

















