বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগরের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বলের সঙ্গে ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক ও উপকমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক শ্রী প্রকাশ দাশ অসিত, সাংগঠনিক সম্পাদক অঞ্জন দত্ত, অর্থ সম্পাদক সুকান্ত বিকাশ মহাজন,গন- সংযোগ সম্পাদক নিউটন দে,ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষন সম্পাদক বাবুল দাশ তনয়, সহ-ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষন সম্পাদক অমিত ঘোষ, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষন উপ-পরিষদের আহ্ববায়ক টিংকু দাশ, যুগ্ম আহবায়ক রতীন্দ্র বনিক, অপু বৈদ্য, তপন চন্দ্র সরকার, যুগ্ম সচিব রঞ্জন দে, রবিন দে, যুগ্ম সচিব নটরাজ দাশ গুপ্ত প্রমুখ।
সভায় সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল চট্টগ্রাম মহানগরে সনাতনী সম্প্রদায়ের মঠ মন্দির নিয়ে কিছু কাজ করার জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
















