মিরসরাই প্রতিনিধি: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ইউচুফ বিন আবু বকর।
জোরারগঞ্জ থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে ও সেক্রেটারি রেদোয়ানুল হকের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জোরারগঞ্জ থানা আমীর নুরুল হুদা হামিদী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জোরারগঞ্জ থানা সেক্রেটারি মাঈন উদ্দীন, শুরা সদস্য মাওলানা আরিফুর রহমান।
সভায় আরো উপস্থিত ছিলেন মাওলানা নুরনবী, মোস্তফা জিহাদী, মনজুর আলম সুমন, সফিউল আলম, ডাক্তার এহসানুল হক, শহিদুল ইসলাম, আনোয়ারুল আজীমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউচুফ বিন আবু বকর বলেন, ইসলামী সরকার প্রতিষ্ঠা হলে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। তিনি শ্রমিকদের অধিকার আদায়ে ইসলামী শ্রমনীতির আলোকে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে র্যালী অনুষ্ঠিত হয়।
















