যারা তৈরি করছে খাদ্য তাদের খেতে আপত্তি, অথচ আমরা তুলে দিচ্ছি শিশুদের হাতে

65

সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নে নকল পানীয় ও ভেজাল শিশুখাদ্য তৈরির বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ ভেজাল শিশুখাদ্য ও নকল ড্রিংক্স ধ্বংস করা হয়।

Advertisement

জানা যায় প্রাণ কোম্পানির ‘ROBO’ ড্রিংক্সের অবিকল নকল তৈরি করে একটি কুচক্রী মহল তা বাজারজাত করছিল। চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে এসব পানীয় শিশুদের হাতে তুলে দেওয়া হলেও, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনেক ম্যানেজার ও কর্মচারী নিজেরাই এসব পানীয় পান করতে আপত্তি জানান বলে অভিযানে উঠে আসে।

এসময় কালিয়াইশ ইউনিয়নের পশ্চিম কাঠগড় এলাকার আলিফ আইসক্রীম ফ্যাক্টরিকে ১ লাখ টাকা এবং নাহিয়ান আইসবারকে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভেজাল ও নিম্নমানের বিপুল পরিমাণ শিশুখাদ্য জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান সাথে ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সরোয়ার কামালসহ অন্যান্যরা।

Advertisement