সাতকানিয়ায় দেবরের ধর্ষণে বিধবা ভাবি অন্তঃসত্ত্বা, দেবর গ্রেপ্তার

356

সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিয়ের প্রলোভনে দেবরের ধর্ষণে তারই বিধবা ভাবি ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। এ ঘটনায় দেবর গ্রেপ্তার আবুল কাশেমকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলীনগর থলিপাহাড় এলাকায় দেবর-ভাবিকে একত্রিত করে ৯৯৯ এ কল দেন এলাকাবাসী। পরবর্তী সাতকানিয়া পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে দেবর-ভাবিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

জানা যায়, ভুক্তভোগী নারী ৫ সন্তানের জননী। বিগত ১১ মাস পূর্বে তার স্বামী মৃত্যুবরণ করেন। এর কয়েকমাস পর গ্রেপ্তার দেবর আবুল কাশেম তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। এর একপর্যায়ে ভাবি ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরবর্তীতে বিষয়টি এলাকাবাসীর নজরে আসলে ৯৯৯ এ কল দিয়ে দেবর-ভাবিকে পুলিশের হাতে তুলে দেন।

সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জহির আমিন বলেন, অভিযুক্ত দেবর ও ভিকটিম ভাবিকে উদ্ধার করে থানায় হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement