সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার সন্ধ্যা ৭ টার সময় মুকিম আফজালের বাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে। আগুনে নগদ টাকাসহ অন্তত ১২-১৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার।
স্থানীয় সুত্রে জানা গেছে, রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্র হয়ে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। এতে কামরুল হাসান ও নাজমুল তারেক নামে দুই ভাইয়ের ঘর সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে এসে আগুন নেভাতে সাহায্য করেন। এরপর খরব পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে আসার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় স্বাস্থ্যকর্মী নুরুল করিম জানান, আগুনে দুই পরিবারের ঘর একেবারে পুড়ে শেষ হয়ে গেছে। ঘরে কোরবানির জন্যে রাখা নগদ টাকা এবং আসবাবপত্র কিছুই বের করা যায়নি। ফলে আগুনে তাদের আনুমানিক ১২/১৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। পরিবারটি সম্পুর্ন নিঃস্ব হয়ে গেছে।
কুমির ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্র বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে আগুনে তিনলক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানা যায়।

















