জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন বোয়ালখালী উপজেলার দক্ষিণ কড়লডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুক ইসলাম।
প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ও চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহাম্মদ স্বাক্ষরিত ফলাফলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মো. ফারুক ইসলাম দক্ষিণ কড়লডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকে গত ১৪ বছর ধরে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় তিনি প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক বাছাই প্যানেলের আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, কমিটির সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহাম্মদসহ বাছাই প্যানেলের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ফারুক ইসলাম এসএসসি ২০০০ ব্যাচ’র সদস্য। তাঁর এই অর্জনে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন এসএসসি ২০০০ ব্যাচ’র বন্ধু সকল সংগঠন।
















