সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত

23

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় শফিউল আলম প্রকাশ (শিশু মিয়া) (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

Advertisement

মঙ্গলবার (২ জুন) বিকাল তিনটার সময় উপজেলার পন্হিছিলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত শফিউল আলম উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পূর্ব সৈয়দপুর গ্রামের মুনছুর মেম্বার বাড়ির মনিরুজ্জামানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বাড়ির মোঃ জাহাঙ্গীর আলম।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শফিউল আলম সীতাকুণ্ড সদরে যাওয়ার উদ্দেশ্যে সড়কের পূর্ব পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিরা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব জানান, চট্টগ্রামমূখী একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement