মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের মাঝে কৃষকদলের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ

5

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে গ্যাসের চুলার আগুনে ক্ষতিগ্রস্ত ৩ টি পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছেন উপজেলা কৃষকদল। বৃহস্পতিবার (৪ জুন) বিকালে উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিনের সার্বিক সহযোগিতায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও পরনের কাপড় বিতরণ করা হয়।

Advertisement

জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে মায়ানী ইউনিয়নের পুর্ব মায়ানী কাজিরহাট এলাকার ওয়াসেক মুহুরী বাড়িতে গ্যাসের চুলার আগুনে হাবিবুর রহমানের ৩ ছেলের ৩ টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষনাত ছুটে যান তিনি।

উপজেলা কৃষকদলের আহ্বায়ক আশরাফ উদ্দিন বলেন, ক্ষতিগ্রস্ত হাবিবুর রহমানের ছেলে নুরুচ্ছালাম মায়ানী ইউনিয়ন কৃষকদলের কৃষি বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষনাত তার বাড়িতে ছুটে গিয়েছি। আসলে তাকে স্বান্তনা দেয়ার ভাষা নেই। আগুন পুড়ে তারা ৩ ভাই একেবারে নিঃস্ব হয়ে পড়েছে। তাদের পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। আমরা উপজেলা কৃষকদলের পক্ষ থেকে আমাদের মিরসরাইয়ের সাংসদ নুরুল আমিন এমপি মহোদয়ের নির্দেশনায় কিছু জিনিসপত্র কিনে দিয়েছি। অন্যদের এই অসহায় পরিবারের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।

Advertisement