শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

কাজল ফুটবল একাডেমীকে বিদায় করে দ্বিতীয় রাউন্ডে ভাটিয়ারী ফুটবল একাডেমী

267

নগরীর পাহাড়তলী রেলওয়ে শহীদ শাহজাহান মাঠে অনুষ্ঠিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রোববার (৭ জুন) অনুষ্ঠিত ম্যাচে ভাটিয়ারী ফুটবল একাডেমী ১-০ গোলে কাজল ফুটবল একাডেমীকে পরাজিত করেছে।

Advertisement

বিজয়ী দলের একমাত্র গোলটি করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সাইফুল আলম।

সেরা খেলায়াড়ের পুরস্কার প্রদান এবং স্পন্সর করেন এশিয়ান স্পেশালাইজইড হসপিটালের চেয়ারম্যান লায়ন সালাউদ্দীন আলী ও পরিচালক(প্রশাসন) রিদুওয়ানুল হক রাজন।

এসময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি আজমল হুদা রিংকু, অ্যাডভোকেট ফিরোজ আলম, বিএনপি নেতা আমজাদ আহসান, বিশিষ্ট চিকিৎসক ডা. একে এম আশরাফুল করিম, নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, নগর যুবদল নেতা হেলাল হোসেন, শাহজালাল পলাশ, আহাদ আলী সায়েম, আশিক মল্লিক, ইউনুছ মুন্না, মোহাম্মদ সাগির, গোলজার হোসেন মিন্টু, কেন্দ্রীয় ক্রিড়া দল নেতা এইচ এম হাসান, মোহাম্মদ মিজান, হায়দার হোসেন প্রিন্স, মামুনুর রশিদ মামুন, মোহাম্মদ বাদশা, মো. শামসুদ্দিন, মো. কাসেম, কাজী আনোয়ারুল হক হনী, দেলোয়ার হোসেন ভোলা, হারুন বেগ, শওকত খান রাজু, দেলোয়ার হোসেন ফরহাদ, টুর্নামেন্ট কমিটির সদস্য মোহাম্মদ রফিক, ওমর শরীফ, মুনছুর আহমেদ মোহন, মোহাম্মদ জামাল, দস্তগীর হোসেন রিয়াদ, কাউসার হোসেন লেদু, মো. জাবেদ, নুর হোসেন, মো. ফারহান এবং ম্যাচ কমিশনার ছিলেন শোয়াইব, মাহবুব আলম চৌধুরী।

আগামীকাল সোমবার (৮ জুন) এর খেলা:
দুপুর ২ ঘটিকায় বেস্ট ইলেভেন ক্লাব বনাম ফটিকছড়ি হাসনাবাদ খেলোয়াড় সমিতি এবং বিকাল সাড়ে ৩ ঘটিকায় আগ্রাবাদ মুহুরীপাড়া একাদশ বনাম সন্দ্বীপ স্পোর্টিং ক্লাব।

Advertisement