শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে প্রবাসী কিংস ও খুলশী ওয়েলফেয়ার জয়ী

42

শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর দ্বিতীয় দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম খেলায় চট্টগ্রাম প্রবাসী কিংস এবং দ্বিতীয় খেলায় খুলশী ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাব জয়ী হয়। উভয় দল দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছে।

Advertisement

পাহাড়তলী রেলওয়ে শহীদ শাহজাহান মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় চট্টগ্রাম প্রবাসী কিংস ৪-০ গোলে চন্দনাইশ ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করেছে। সেরা খেলায়াড় নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার জাফর ইকবাল। গোলদাতা: জাফর ইকবাল ২টি ও ন্যানি ক্যামেরোন ২টি।

দ্বিতীয় খেলায় খুলশী ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাব ১-০ গোলে কোলাগাঁও আবিদ একাদশকে পরাজিত করেছে। সেরা খেলায়াড় নির্বাচিত হয়েছেন খুলশী ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক রনি।

দুটি খেলায় সেরা খেলায়াড়ের পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম ওয়াসার এমডি জানে আলম সেলিম ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা ড্যাব এর সাবেক যুগ্ম সম্পাদক ডা. শাহনেওয়াজ সিরাজ মামুন।

এসময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোশাররফ হোসেন দীপ্তি, বিএনপি নেতা মাহবুব আলম, আমজাদ আহসান, বিশিষ্ট চিকিৎসক ডা. একে এম আশরাফুল করিম, বিশিষ্ট চিকিৎসক ডা. মীর ওয়াজেদ আলী, মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি ফজলুল হক সুমন, এডভোকেট ফিরোজ আলম, মিয়া মো. হারুন, সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, নগর যুবদল নেতা হেলাল হোসেন, শাহজালাল পলাশ, আশিক মল্লিক, ইউনুছ মুন্না, কেন্দ্রীয় ক্রিড়া দল নেতা এইচ এম হাসান, মোহাম্মদ সাগির, মামুনুর রশিদ মামুন, মনোয়ার হোসেন মানিক, শাখাওয়াত কবির সুমন, বাদশা আলমগীর, রাসেল খান, আরিফুর রহমান মাস্টার, আব্দুল করিম, ওমর ফারুক, টুর্নামেন্ট কমিটির সদস্য মোহাম্মদ জামাল, জহিরুল ইসলাম জহির, মোহাম্মদ লেদু, মো. জাবেদ, নুর হোসেন, মো. ফারহান, সবুজ।

ম্যাচ কমিশনার ছিলেন কাজী মিজান, শামসু উদ্দিন।

আগামীকাল রবিবার একমাত্র খেলায় বিকাল ৩ ঘটিকায় মুখোমুখি হবে কাজল ফুটবল একাডেমি এবং ভাটিয়ারি ফুটবল একাডেমি।

Advertisement