নগরীর পাহাড়তলী রেলওয়ে শহীদ শাহজাহান মাঠে অনুষ্ঠিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সোমবার (৮ জুন) খুলশী বেস্ট ইলেভেন এবং সন্দ্বীপ স্পোর্টিং ক্লাব জয় লাভ করে পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হয়েছে।
দিনের প্রথম খেলায় খুলশী বেস্ট ইলেভেন ১-০ গোলে ফটিকছড়ি হাসনাবাদ খেলোয়াড় সমিতিকে পরাজিত করে। বিজয়ী দলের একমাত্র গোলটি করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রহিম।
দিনের অপর ম্যাচে সন্দ্বীপ স্পোর্টিং ক্লাব ৪-০ গোলে আগ্রাবাদ মুহুরীপাড়া একাদশ ক্লাবকে পরাজিত করে। এই খেলায় টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক করেন সন্দ্বীপ স্পোর্টিং ক্লাবের ইরফাত। সেরা খেলায়াড়ও নির্বাচিত হন ইরফাত। অপর গোলটি করেন ইয়াছিন।

দুইটি খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার প্রদান করেন বাংলাদেশ রেলওয়ের(পূর্ব) চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত আলী, বন্দর সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক ফরিদুল আলম।
এসময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, বিশিষ্ট চিকিৎসক ডা. একে এম আশরাফুল করিম, নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, আমান উল্লাহ আমান, নগর যুবদল নেতা শাহজালাল পলাশ, আশিক মল্লিক, ইউনুছ মুন্না, মোহাম্মদ সাগির, গোলজার হোসেন মিন্টু, কেন্দ্রীয় ক্রিড়া দল নেতা এইচ এম হাসান, মোহাম্মদ মিজান, হায়দার কবির প্রিন্স, মামুনুর রশিদ মামুন, সাবেক খেলোয়াড় মোহাম্মদ এয়াকুব আলী, টুর্নামেন্ট কমিটির সদস্য বাদশা আলমগীর, আরিফুর রহমান মাস্টার আরিফ, মো. শামসুদ্দিন, ম্যাচ পরিচালনা কমিটির আহবায়ক মো. কাসেম, সদস্য কাজী আনোয়ারুল হক হনী, দেলোয়ার হোসেন ফরহাদ, রাসেল খান, মোহাম্মদ রফিক, ওমর শরীফ, মোহাম্মদ ইসমাইল, মুনছুর আহমেদ মোহন, মোহাম্মদ জামাল, নুর হোসেন, মোহাম্মদ ইলিয়াছ, ইব্রাহিম খলিল সবুজ, ইব্রাহিম হোসেন সাদ্দাম এবং ম্যাচ কমিশনার ছিলেন সাবেক খেলোয়াড় মো. শফিকুল আলম বশর, মোহাম্মদ ইকবাল, মাহবুব আলম চৌধুরী।
আগামীকাল মঙ্গলবার (৯ জুন) এর খেলা:
দুপুর ২ ঘটিকায় আনোয়ারা বখতিয়ার সোসাইটি বনাম ডিপ্লোমা কলোনি একাদশ এবং বিকাল সাড়ে ৩ ঘটিকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খেলোয়াড় কল্যাণ সমিতি বনাম মুসলিম স্মৃতি সংসদ।

















