নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুমিরা বিএনপির বিক্ষোভ সমাবেশ

305

সীতাকুণ্ড প্রতিনিধি: আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের সন্ত্রাস-নৈরাজ্যে এবং দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে সীতাকুণ্ডের কুমিরায় বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার (৯ জুন) বিকালে উপজেলার কুমিরা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন উক্ত বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। বড় কুমিরা থেকে বিশাল মিছিলটি শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে ছোট কুমিরাস্থ গুল আহমেদ জুট মিলস হয়ে ছোট কুমিরা বাজারে এসে শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পয়তারা করছে। ‘দীর্ঘ ১৬ বছর শোষণ, নির্যাতন, লুটপাট করে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা ও তার দোসররা। মাত্র ছয় মাসের মাথায় তারা আবার মাথাচাড়া দিয়ে ওঠার দুঃসাহস দেখাচ্ছেন। আওয়ামী লীগের এসব কর্মকান্ডকে কঠোর হাতে প্রতিরোধ করবে বিএনপি।’

সমাবেশে বক্তব্য রাখেন কুমিরা ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নুরুল আজিম সবুজ ও সদস্য সচিব সাহাবউদ্দিন, থানা বিএনপির যুগ্ম সদস্য সচিব ফজলুল করিম চৌধুরী, যুবদল সভাপতি মোঃ আলমগীর মেম্বার, সাধারণ সম্পাদক কাদের সালাউদ্দীন, সেচ্ছাসেবক দল আহবায়ক আলমগীর, সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন প্রমুখ।

Advertisement