করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন এমরান হোসেন

4

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের জন্য ৪ সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দিয়েছে। কমিটিতে সভাপতি মনোনিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও করেরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম দেলোয়ার হোসেন চেয়ারম্যানের ছেলে এমরান হোসেন শামীম।

Advertisement

সোমবার (৮ জুন) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অনুমোদিত কমিটিতে শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে রয়েছেন মিলন কুমার দে এবং অভিভাবক প্রতিনিধি সদস্য হিসেবে জাহাঙ্গীর আলম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

আদেশে বলা হয়েছে, প্রবিধানমালা অনুযায়ী এডহক কমিটি ম্যানেজিং কমিটির ক্ষমতা ও দায়িত্ব পালন করবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যমান নির্দেশনা অনুযায়ী এ কমিটি শিক্ষক-কর্মচারী নিয়োগ সংক্রান্ত কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

Advertisement