শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

শহীদ লেইন ক্লাবকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে প্রবাসী কিংস

69

শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডের শেষ খেলায় প্রবাসী কিংস ২-০ গোলে শহীদ লেইন ক্লাবকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।

Advertisement

সোমবার (১৫ জুন) বিকালে পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দেশ রক্ষা তারেক মঞ্চ’র উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

টানা দ্বিতীয় ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন প্রবাসী কিংসের জাফর ইকবাল।

সেরা খেলায়াড়ের পুরস্কার প্রদান করেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম মো. সুবক্তগীন।

এসময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, কেন্দ্রীয় রেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মঞ্জু, চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়নের ফুটবল কমিটির সাধারণ সম্পাদক মাহবুব আলম, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালক(প্রসাশন) ডা. একেএম আশরাফুল করিম, মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি ফজলুল হক সুমন, শহীদুল্লাহ বাহার, টুর্নামেন্ট কমিটির সদস্য হেলাল হোসেন হেলাল, শাহজালাল পলাশ, আহাদ আলী সায়েম, আশিক মল্লিক, ইউনুছ মুন্না, মোহাম্মদ সাগির, গোলজার হোসেন মিন্টু, মাস্টার আরিফ, কেন্দ্রীয় ক্রিড়া দল নেতা এইচ এম হাসান, হায়দার কবির প্রিন্স, বাদশা মিয়া, মো. নাসির, মামুনুর রশিদ মামুন, রাসেল খান এবং ম্যাচ কমিশনার ছিলেন  মোহাম্মদ কাশেম ও ইকরাম আফসার।

আগামীকাল মঙ্গলবার(১৬ জুন) প্রথম কোয়ার্টার ফাইনালে দুপুর ২ ঘটিকায় মুখোমুখি হবে পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম চট্টগ্রাম ব্রার্দাস ইউনিয়ন ক্লাব এবং বিকাল সাড়ে তিনটায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে শহীদ ওয়াসিম আকরাম একাদশ বনাম ভাটিয়ারী ফুটবল একাডেমি (সীতাকুণ্ড)।

Advertisement