বর্তমান করোনাকালীন মহামারীর দুর্যোগপূর্ণ সময়ে বন্ধুবান্ধব, আত্মীস্বজনের মধ্যে অনেকেই পৃথিবী ছেড়ে চলে গেছেন এছাড়া অনেকেই অসুস্থ আবার কেউ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এর থেকে পরিত্রাণ পেতে এসএসসি-২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচ’র ফেসবুক ভিত্তিক গ্রুপ “আমরা চট্টলার কিংবদন্তী” এর উদ্যোগে সৃষ্টিকর্তার কাছে দোয়া চাওয়া হয়।
বায়েজিদের তারা গেইটস্থ দারুস সুন্নাহ এতিমখানায় বাদ জুমা শিশুদের একবেলা ভালমন্দ খাওয়ার ব্যবস্থা, পবিত্র কোরআন খতম, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। চট্টলার কিংবদন্তীর স্বেচ্ছাসেবী বন্ধুরা এতে অংশগ্রহণ করে।
এরপর বিকেলে চট্টলার ফুসফুস খ্যাত সিআরবিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। যার উদ্বোধন করেন বিশিষ্ট আইনজীবী এবং নাগরিক সমাজের সদস্য সচিব ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল।
প্রায় ৫ শতাধিক গাছ সেখানে ও তার আশেপাশে রোপন করা হয়। এছাড়া ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসেও বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে নগরীর বিভিন্ন স্পটে ও স্কুলগুলোতে। চট্টলার কিংবদন্তী বন্ধুরা এটি পরিচালনা করছে।
উল্লেখ্য, একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির কাছ থেকে ব্যাচ’র বন্ধু মামুন চারা গাছ উপহার সরূপ প্রদান করেন।
এছাড়া আমরাই কিংবদন্তীর মূল গ্রুপের প্রতি সপ্তাহের রেগুলার কার্যক্রম ‘ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি’ এর আয়োজন গতকাল শাহবাগ থেকে ঢাকা সিটি কলেজ এলাকায় সম্পন্ন করা হয়। এসময় গরীব অসহায় সুবিধা বঞ্চিত মানুষদের খাদ্য বিতরণ করা হয়।
সেইসাথে সাভারে অনগ্রসর মানুষদের মাঝে বিনামূল্যে কোভিড ভ্যাক্সিন নিবন্ধন ও টিকা কার্ড প্রিন্ট কার্যক্রম পরিচালনা করা হয়।
আমরাই চট্টলার কিংবদন্তীর সদস্যগণ মানবিক কাজ অব্যাহত করার প্রত্যয় ব্যক্ত করেন।

















