সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসের ধাক্কায় ইয়াসিন আরাফাত (১৯) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২২ জুন) বেলা সাড়ে ১১ টার সময় উপজেলার পৌর সদরের দক্ষিণ বাইপাস মর্ডান হাসপাতালের সামনে ঢাকামূখী লেনে মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রামের কালা মিয়া বাড়ির মোঃ ইব্রাহিমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মহাসড়কে অটোরিকশা চালিয়ে যাওয়ার পথে মহাসড়কে ঢাকামূখী দ্রুত গতির একটি সিডিএম বাস পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. আলতাফ হোসেন।
কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ নুরুল আবসার বলেন, বাসের ধাক্কায় এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। ঘাতক বাসকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

















