অলংকার-একেখান মোড়ে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

51

অপপ্রচার, মিথ্যাচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ স্পট অলংকার-একে খান মোড়ে মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে চট্টগ্রাম মহানগর যুবদলের আওতাধীন পাহাড়তলী, আকবর শাহ ও হালিশহর থানা যুবদলের যৌথ উদ্যোগে অবস্থান কর্মসূচি, প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

Advertisement

মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি ফজলুল হক সুমনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি শাহেদ আকবর, আব্দুল গফুর বাবুল, হায়দার আলী চৌধুরী, জসিমুল ইসলাম কিশোর, সাবেক সহ সাধারণ সম্পাদক আহাদ আলী সায়েম, সাবেক দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগির, সাবেক সম্পাদক গাজী ফারুক, মোহাম্মদ আলী, সাবেক সহ সম্পাদক মনজুর আলম মঞ্জু, মোহাম্মদ ইউসুফ, মিজানুর রহমান দুলাল, হোসেন জামান, সদস্য আজিজ চৌধুরী, আফসার দোলা অপু, হারুন বেগ, থানা যুবদলের সাবেক আহবায়ক গিয়াস উদ্দিন টুনু, মোশাররফ আমিন সোহেল, সাবেক সদস্য সচিব শওকত খান রাজু, হাবিব উল্লাহ খান রাজু, ইলিয়াস খান, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সাজ্জাদ আহমেদ সাদ্দাম, শফিকুর রহমান, ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক সাইফুল আলম, মোহাম্মদ ইউনুছ, মোহাম্মদ মুজাহিদসহ থানা ও ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement