এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যুতে মেয়র ডা. শাহাদাতের শোক

4

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের মা খাদিজা বেগম বার্ধক্যজনিত কারণে শনিবার দুপুরে চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Advertisement

তিনি ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ গ্রামের মরহুম নুর আহমদ ইঞ্জিনিয়ারের সহধর্মিণী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ৪ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

খাদিজা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চসিক মেয়র এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।

এক শোকবার্তায় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, মোছাম্মৎ খাদিজা বেগম একজন অত্যন্ত পরহেজগার ও পরোপকারী নারী ছিলেন। ধর্মপরায়ণ নারী হিসেবে তিনি প্রতিবেশীদের নিকট শ্রদ্ধাভাজন ছিলেন। তাঁর সদালাপী ও মার্জিত ব্যবহারের কারণে তিনি প্রতিবেশীদের মাঝে অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন। তাঁর এই অবর্তমানে পরিবার ও প্রতিবেশীদের মতো আমিও গভীরভাবে সমব্যথী।

মেয়র ডা. শাহাদাত হোসেন মরহুমার বিদেহী রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সাথে তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাবহ পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার ধৈর্য দান করেন।

Advertisement