এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

7

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের মমতাময়ী মা এবং মরহুম নুর আহমদ ইঞ্জিনিয়ারের সহধর্মিণী খাদিজা বেগম (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Advertisement

তিনি শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়েসহ নাতি-নাতনি, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার রাত ৯টায় মরহুমার পূর্ব ফরহাদাবাদস্থ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে খাদিজা বেগমের মৃত্যুতে সরকারের বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য, মেয়র, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কেন্দ্রীয় বিএনপি থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা এবং ফটিকছড়ির সর্ব শ্রেনীর মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি মহান আল্লাহর দরবারে দোয়া করেন, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাঁর পরিবারকে এ শোক ধৈর্য, সাহস ও দৃঢ়তার সঙ্গে বহন করার তাওফিক দান করেন।

এদিকে ফটিকছড়ি সাংবাদিক পরিষদ-চট্টগ্রামের সভাপতি রতন কান্তি দেবাশীষ ও সাধারণ সম্পাদক ওয়াহিদ জামান এক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

Advertisement