সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে মধ্যেরাতে মহাসড়কে আগুন দিয়ে বিক্ষোভ করার সময় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া দিয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
শনিবার রাত ২টার সময় কুমিরা ঘাটঘর এলাকার মহাসড়কে এ ঘটনা ঘটে।
জানা যায় রাত দুইটার দিকে ২০-২৫ জনের একটি গ্রুপ মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে আগুন জালিয়ে দেয়। ৯৯৯ কল পেয়ে সীতাকুণ্ড মডেল থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে হাজির হয়।
এর আগে কুমিরা ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আলমগীর মেম্বারের নেতৃত্বে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্বৃত্তদের ধাওয়া দিলে সবাই দ্রুত পালিয়ে যায়।
আলমগীর মেম্বার বলেন, আওয়ামীলীগ, ছাত্রলীগের দুষ্কৃতিকারীরা গাড়িতে আগুন দিয়ে নাশকতা করার চেষ্টা করে। তারা চেয়েছিল গভীর রাতে বেশ কয়েকটি গাড়িতে আগুন দিতে। আমরা ধাওয়া দেওয়াতে বড় ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য ইব্রাহিম খলিল নিশান, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আলমগীর, সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, ওয়ার্ড যুবদলের সভাপতি রশিদুল ইসলাম, লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজ সভাপতি সবুজ, সেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।
সীতাকুণ্ড মডেল থানার এসআই মোঃ জাফর বলেন, গভীর রাতে মহাসড়কে আগুন দিয়ে নাশকতা করার চেষ্টায় খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাই কাউকে আটক করা যায়নি।

















