মিরসরাইয়ে সড়ক সংস্কারে এগিয়ে এলেন নারী উদ্যোক্তা রুহি মোস্তফা

1

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নের সরকারটোলা সওদাগর বাড়ি সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার পর থেকে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এ সড়কে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। ফলে বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী।

Advertisement

সম্প্রতি সড়কটির এক কিলোমিটার অংশ ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করেন মিরসরাই উপজেলা কৃষকদলের সভাপতি মো. আশরাফ উদ্দিন। এবার বাকি অংশের সংস্কারে এগিয়ে এসেছেন চট্টগ্রাম বন্দরের সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার খায়রুল মোস্তফার সহধর্মিণী, নারী উদ্যোক্তা ও সমাজসেবী রুহি মোস্তফা।

মঙ্গলবার (১১ আগস্ট) রুহি মোস্তফার ব্যক্তিগত অর্থায়নে সড়কটির সংস্কারকাজের উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার খায়রুল মোস্তফা।

এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, উপজেলা কৃষকদলের সভাপতি মো. আশরাফ উদ্দিন, নারী উদ্যোক্তা রুহি মোস্তফা, মায়ানী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. সাহেদ আহসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষায় এসব গর্তে পানি জমে চলাচল আরও দুরূহ হয়ে পড়ে। সড়কটির সংস্কার কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।

Advertisement