মাদামবিবিরহাটস্থ শাহ্জাহানী শাহ (রহ.)- এর বার্ষিক ওরশ মোবারক ৪ সেপ্টেম্বর

46

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাটস্থ বার আউলিয়ার সর্দার অলিয়ে কামেল, রাহনুমায়ে শরীয়ত ও তরিক্বত, হাদিয়ে দ্বীন ও মিল্লাত হযরতুল আল্লামা শাহছুফি শাহ্জাহানী শাহ (রহ.)-এর পবিত্র বার্ষিক ওরশ মোবারক আগামী ৪ সেপ্টেম্বর (শুক্রবার) প্রতি বছরের ন্যায় দরগাহ শরীফে অনুষ্ঠিত হবে।

Advertisement

ওরশ উপলক্ষে দরবার প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত, আশেকান ও মুরিদানদের সমাগম হবে বলে আয়োজকরা জানিয়েছেন। ওরশকে ঘিরে ইতোমধ্যে দরবার প্রাঙ্গণে প্রস্তুতি শুরু হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় ওরশ মোবারক সম্পন্ন করতে আয়োজকদের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। ওরশে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

পবিত্র ওরশ মোবারকে সকল আশেকান, ভক্ত ও ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত হয়ে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন হযরতুল আল্লামা শাহ্জাহানী শাহ্ (রহ:) এর দরবার শরীফের মোতওয়াল্লী এম. রাশেদ হোসেন।

Advertisement