সীতাকুণ্ড প্রতিনিধি: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাতকরণের অপরাধে সীতাকুণ্ডের সলিমপুরে “খাজা কালুশাহ (র:) বেকারী” নামক একটি বেকারিকে একলক্ষ টাকা জড়িমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিাকলে উপজেলার উত্তর সলিমপুরে অবস্থিত উক্ত বেকারিকে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশন (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বি।
অভিযানকালে বেকারিটির উৎপাদন ও খাদ্য প্রক্রিয়াজাতকরণের পরিবেশ পরিদর্শন করে অস্বাস্থ্যকর, অনিয়ম এবং খাদ্যে কাপড়ের রং ব্যবহার পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বেকারির মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করেন।
এ সময় খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়ে বেকারি কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

















