সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

41

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে গত মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচীতে সন্ত্রাসী হামলা, নিজ দলের নেতাকর্মী ও তাদের ঘর বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সীতাকুণ্ড উপজেলার অঙ্গ সংগঠন ও পৌর সভা বিএনপি।

Advertisement

বৃহস্পতিবার বিকালে ৫ টায় সীতাকুণ্ড প্রেস ক্লাব অডিটোরিয়ামে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য পেশ করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী মোঃ সালাউদ্দিন।

তিনি বলেন, আমরা জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সীতাকুণ্ডে কর্মসূচি ঘোষণা করেছিলাম। প্রশাসনের অনুমতি নিয়ে মুন স্টার কমিউনিটি সেন্টারে প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন করার প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী ভাইয়ের নেতৃত্বে তার অনুসারীরা মুন স্টার কমিউনিটি সকাল থেকেই দখল করে নেয়। এরপর তারা ভাড়া করা সন্ত্রাসী দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করে আমার নেতা কর্মীদের উপর হামলা করে। এসময় তাদের অনেক নেতাকর্মীদের হাতে দেশী অস্ত্র দা, ছুরি, কিরিস, কটকেল, কাটা রাইফেল নিয়ে মিছিলে প্রকাশ্যে হামলা চালায়। যা বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে। সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি তারা যেন বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ দেখে সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মো মহিউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন দুলাল, কুমিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো মনির, সাবেক সভাপতি শামসুদৌহা, মুরাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো,আকবর হোসেন, চবি ছাত্র দলের সাবেক সভাপতি এম এ মিল্টন, মো সরোয়ার কামাল, মো গোলাম সরোয়ার, নুরুন্নবী সালাম, মো ইউসুফ আজাদসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এদিকে সংবাদ সম্মেলনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন কাজী সালাউদ্দিন। র্যারীটি কলেজ রোড মোড় থেকে শুরু হয়ে উত্তর বাজার পদক্ষিণ করে আবার আলীয়া মাদ্রাসার সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

Advertisement