ফতেয়াবাদে স্বামী সত্যানন্দ গিরি’র ১৪৯তম আবির্ভাব দিবস উদযাপন

31

সীতাকুন্ডস্থ শঙ্কর মঠ ও মিশনের প্রথম আচার্য্যদেব যোগাচার্য পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী সত্যানন্দ গিরি মহারাজের ১৪৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন উপলক্ষে শ্রীশ্রী গীতা পারায়ণ ও বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানমালা আজ ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার হাটহাজারী উপজেলার ফতেয়াবাদস্থ সাধুর পাহাড়ের সত্যানন্দ মঠে অনুষ্ঠিত হয়।

Advertisement

এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল-মঙ্গলারতি, গুরুবন্দনা, হরিওঁ কীর্তন, শ্রীশ্রী চন্ডীপাঠ, গুরুপূজা, সমবেত প্রার্থনা, দীক্ষাদান, স্বামীজীর জীবনাদর্শের উপর আলোচনা সভা ও প্রসাদ বিতরণ।

আলোচনা সভাসহ সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীতাকুন্ড আন্তর্জাতিক শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। স্বাগত বক্তব্য রাখেন শ্রীশ্রী সত্যানন্দ মঠ পরিচালনা পরিষদের কার্যকরী সভাপতি ডা. অশোক কুমার দেব। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শঙ্কর মঠ ও মিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য, সহ-সভাপতি সুলাল কান্তি চৌধুরী, সিটিজেন ব্যাংক পিএলসি চৌধুরীহাট শাখার ম্যানেজার মৃণাল কান্তি সূত্রধর, সাংবাদিক ও লেখক রনজিত কুমার শীল, সত্যানন্দ মঠের সহ-সভাপতি দুর্গাপদ নাথ, সহ-সভাপতি দেবাশীষ তালুকদার প্রমূখ। গীতামৃত পরিবেশনা ও পরিচালনায় ছিলেন শঙ্কর মঠ ও মিশনের শ্রীমৎ স্বামী মুক্তানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ স্বামী সন্তোষানন্দ ব্রহ্মচারী মহারাজ, শ্রীমৎ তাপসানন্দ ব্রহ্মচারী, শ্রীমৎ দয়ানন্দ ব্রহ্মচারী, শ্রীমৎ কৃষ্ণানন্দ ব্রহ্মচারী, শ্রীমৎ উমানন্দ ব্রহ্মচারী, শ্রীমৎ প্রকাশানন্দ ব্রহ্মচারী ও সাধু-সন্যাসীবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সীতাকুন্ড আন্তর্জাতিক শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ বলেন, শ্রীশ্রীমৎ স্বামী সত্যানন্দ গিরি মহারাজ মঠ-মন্দিরে গীতা প্রচারের পাশাপাশি মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধাবোধ সৃষ্টি ও সভ্যতাকে এগিয়ে নিতে কাজ করে গেছেন। মঠ-মন্দির শুধু ধর্ম চর্চার সাধনা করে না, সমাজ থেকে অন্যায়-অনাচার দূর করতে গীতার মাধ্যমে উপদেশ দেয়। তাই গীতার আদর্শ ও উদ্দেশ্য বুকে ধারণ করতে পারলে আমরা মাদক ও অপরাধমুক্ত সুন্দর আলোকিত সমাজ বিনির্মাণ করতে পারবো।

Advertisement