সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা সমাজ কল্যাণ ফেডারেশন এর কার্যনির্বাহী পরিষদ এর ৩য় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় সংগঠনের কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লায়ন মোঃ গিয়াস উদ্দিন। সভায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, গুণিজন সংবর্ধনা এবং স্মরণিকা “সমাজ দর্পণ” প্রকাশনায় বাজেট ও অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সকলে মতামত ব্যক্ত করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক পলাশ চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রাজু কামাল, সহ-সভাপতি আলহাজ্ব এ কে এম মসিউদদৌলা, আলহাজ্ব গাজী শামছুল আলম, মোঃ মনজুর মোরশেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নূরুল আবছার, এমওএইচ কাইউম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক জেসমিন আকতার, দপ্তর ও মিলনায়তন সম্পাদক লায়ন কাজী আলী আকবর জাসেদ, প্রচার, প্রকাশনা ও সাহিত্য সম্পাদক সাংবাদিক কামরুল ইসলাম দুলু, তথ্য প্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক, মো. সোহেল, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক স্থপতি সহিদুল ইসলাম, কৃষি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাস্টার ইকবাল হুসাইন,স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মানিক লাল দাশগুপ্ত, কার্যকরী সদস্য আবু জাফর মোহাম্মদ ছাদেক, কার্যকরী সদস্য মো. মাহিব উল্লাহ, মোঃ ওমর ফারুক, মোঃ আবু তাহের প্রমুখ।

















