দুই বীর মুক্তিযোদ্ধার আশু রোগমুক্তি কামনায় মহানগর মুক্তিযোদ্ধা সংসদের দোয়া মাহফিল

286

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের উদ্যোগে সংসদের সহকারী কমান্ডার (অর্থ) বীর মুক্তিযোদ্ধা আহম্মদ উল্লাহ ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস.এম জাকির হোসেন মিজানের আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) বাদে আছর নগরীর দারুল ফজল মার্কেটস্থ সংসদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

Advertisement

এসময় করোনা ও অন্যান্য রোগে আক্রান্ত হয়ে যে সকল বীর মুক্তিযোদ্ধা ইতোমধ্যে ইন্তেকাল করেছেন তাঁদের আত্মার মাগফিরাত ও বৈশ্বিক মহামারী করোনা থেকে বিশ্ববাসীকে রক্ষাকল্পে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া কামনা করা হয়। মাহফিলে মুনাজাত পরিচালনা করেন দারুল ফজল মার্কেট মসজিদের পেশ ঈমাম মাওলানা আলহাজ্ব ফজল আহমেদ।

দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে অংশ নেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এফ.এফ আকবর খান, পতেঙ্গা থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন, ডবলমুরিং থানা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল গণি, হালিশহর থানা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম. ময়নুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম দুলু, বীর মুক্তিযোদ্ধা জাগির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন, মিজানুর রহমান সজীব, সদস্য আশরাফুল হক চৌধুরী, সৈয়দ মাইনুল আলম সৌরভ, শফিকুল মুনির, আসাদুজ্জামান জিসান, সরওয়ার খান মোঃ ফামির প্রমূখ।

Advertisement