সীতাকুণ্ডে মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রণালয়ের উপসচিবের নেতৃত্বে সাগরে অভিযান

41

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারে ব্যবহৃত নিষিদ্ধ জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ টাকা। পরে জালগুলো সাগর তীরে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।

Advertisement

সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তর, মীরসরাই, উপজেলা মৎস্য দপ্তর, সন্দ্বীপ উপজেলা মৎস্য দপ্তর এবং বাংলাদেশ কোস্ট গার্ডের এর যৌথ অভিযানে সোমবার উপজেলার কুমিরা মাছ ঘাট থেকে গুলিয়াখালী হয়ে মীরসরাই এর ডোমখালী, সন্দ্বীপ এর গুপ্তছড়া ঘাট ও আশেপাশের এলাকা ও উপকূলে অভিযান চালিয়ে ৫ টি ইলিশ ধরার জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব জালের দৈর্ঘ্য ৫ হাজার মিটার।

অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোছা: রোজিনা পারভীন, চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম, ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মো: এরশাদ শেখ, সীতাকুণ্ড উপজেলা ও সন্দ্বীপ উপজেলা মৎস্য কর্মকর্তা, মো: মোতাছিম বিল্লাহ্, রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম, জেলা মৎস্য জরিপ কর্মকর্তা মো: মাহবুবুর রহমানসহ জেলা মৎস্য দপ্তর, সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তর ও সন্দ্বীপ এর কর্মচারীবৃন্দ।

মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোছা: রোজিনা পারভীন বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণে সরকারি নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement