চট্টগ্রাম মা-ও-শিশু হাসপাতাল মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে CMOSHMC Alumni Association-এর ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. সাইফ উদ্দিন আজাদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ডা. রকিবুল হাসান তান্না। কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি, সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ বিভিন্ন পদে প্রাক্তন শিক্ষার্থীরা দায়িত্ব পেয়েছেন।
নতুন কমিটি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং চিকিৎসা শিক্ষা ও গবেষণার প্রসারে কাজ করবে। পাশাপাশি চট্টগ্রাম মা-ও-শিশু হাসপাতাল ও মেডিকেল কলেজের শিক্ষা, চিকিৎসাসেবা এবং সার্বিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখে প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় অবদান রাখবে।
















