সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট বাজারে মাদকের বিরুদ্ধে কথা বলায় মো. জেবল হোসেন ও তাঁর ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে মাদক কারবারীদের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।
Advertisement
অভিযোগ সূত্রে জানা যায়, জেবল হোসেন সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এলাকায় মাদকের বিরুদ্ধে কথা বলাকে কেন্দ্র করে মাদক কারবারীদের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে তাঁকে ও তাঁর ছেলেকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তাও প্রকাশ করা হবে।
Advertisement

















