‘আমরা ট্রাম্পকে হত্যা করব’—তেহরানের বিশাল বিলবোর্ডে সরাসরি হুমকি

24

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানে বিশাল বিলবোর্ড স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) তেহরানের ব্যস্ত এনঘেলাব স্কয়ারে স্থাপন করা বিলবোর্ডে ইংরেজিতে লেখা হয়েছে, ‘We Will Kill Trump’ (আমরা ট্রাম্পকে হত্যা করব)। এতে ট্রাম্পকে মাথা নিচু করে কারাগারের ভেতরে বন্দি অবস্থায় দেখানো হয়েছে।

Advertisement

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি, দ্য স্ট্রেইটস টাইমস, আরব নিউজ ও ডন-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এনঘেলাব স্কয়ারের ওই বিলবোর্ডের কাছাকাছি আরেকটি বিশাল প্রচারণামূলক চিত্রে ট্রাম্পের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রক্তাক্ত মুখ ও ছেঁড়া পোশাকে দেখানো হয়েছে। পেছনে ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষতিগ্রস্ত পতাকার চিত্র।

এ সময় স্কয়ারে কয়েক ডজন মানুষকে লাল পতাকা ও ‘There Will Be Blood’ (রক্ত ঝরবে) লেখা ব্যানার নিয়ে জড়ো হতে দেখা যায়

Advertisement