বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান স্বরণে আয়োজিত ফুটসাল ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে উঠেছে ডালিয়া নাজনীন নাছির স্মৃতি সংসদ।
Advertisement
বুধবার (০৪ ই নভেম্বর ) বিকালে হালিশহর হাউজিং এস্টেট (বিডিআর) মাঠে অনুষ্ঠিত হয় ম্যাচে ডালিয়া নাজনীন নাছির স্মৃতি সংসদ (নির্ধারিত সময়ে ১-১) টাইব্রেকারে নবীনগর একাদশকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে ডালিয়া নাজনীন নাছির স্মৃতি সংসদের গোলরক্ষক এসাক।
তার হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন দিপ্তী।
এসময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আতাউল হক অপুসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Advertisement

















