সড়ক দুর্ঘটনায় আহত ইরফানের খোঁজ খবর নিলেন নগর স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ খাঁন

1

সম্প্রতি চট্টগ্রাম নগরের ব্যস্ততম ষোলশহর ২ নম্বর গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন কোতোয়ালি থানার অন্তর্গত ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ ইরফান।

Advertisement

দুর্ঘটনায় আহত ইরফানের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নিতে তাঁর গ্রামের বাড়িতে ছুটে যান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য এবং জিয়া স্মৃতি পাঠাগার, চট্টগ্রামের সহ-প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন খানসহ সংগঠনের নেতৃবৃন্দ। কালুরঘাট সেতুর ওপারে বোয়ালখালী পৌরসভা এলাকায় ইরফানের গ্রামের বাড়িতে গিয়ে তাঁরা তাঁর চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

উল্লেখ্য, মোহাম্মদ ইরফান ছাত্রদলের সাবেক নেতা হিসেবে রাজনৈতিক জীবনের বিভিন্ন ক্রান্তিকাল ও দুঃসময়ে সহকর্মীদের সঙ্গে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

Advertisement