সংগঠন সংবাদ : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য বিভাগের পিটুএইচ প্রজেক্ট (P2H Project)-এর সহায়তায় এবং রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিট কর্তৃক আয়োজিত বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে গত ২ থেকে ৪ নভেম্বর, ৩ দিনব্যাপী ‘মৌলিক প্রাথমিক চিকিৎসা এবং মনোসামাজিক প্রশিক্ষণ’ সম্পন্ন হয়েছে।
জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সাড়াদান এবং মানসিক ও প্রাথমিক চিকিৎসা প্রদানে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে আয়োজিত এই প্রশিক্ষণটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও প্রাণবন্ত।
প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোঃ হেলাল উদ্দীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম , বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ মোহসীন উদ্দীন, বোয়ালখালী উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের ইসলামিক ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও যুব রেড ক্রিসেন্ট বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ টিমের দায়িত্বরত প্রফেসর ইনচার্জ আহমদ হোসাইন ভুঁইয়া,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার জিয়াউল হক ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিট এর যুব প্রধান মোঃ সিরাজুল করিম হিরু।
আলোচনা শেষে অতিথিরা প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ করা হয়। পুরো প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের যুব রেড ক্রিসেন্টের প্রশিক্ষকবৃন্দ।

















