বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষে আগামীকাল ২৯ আগষ্ট রবিবার বিকাল ৩ টায় নগর বিএনপির দলীয় কার্যালয় নাছিমন ভবনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
Advertisement
উক্ত প্রস্তুতি সভায় চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির নেতৃবৃন্দ, থানা, ওয়ার্ড বিএনপি এবং মহানগর অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি- সাধারণ সম্পাদকসহ দায়িত্বশীল নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন এবং সদস্য সচিব আবুল হাশেম বক্কর।
Advertisement
















