আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট

জয় পেয়েছে হাক্কানী একাদশ ও চিটাগাং সানরাইজ, মিঠুর অনবদ্য ১৪৮

1

আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্ট ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে হাক্কানী একাদশ ও চিটাগাং সানরাইজ ক্রিকেট একাডেমি।

Advertisement

রবিবার সকালে শহীদ শাহজাহান মাঠে ৪র্থ দিনের ১ম ম্যাচে হাক্কানী একাদশ ৮১ রানে ব্রাদার্স ক্রিকেট একাডেমীকে এবং ২য় ম্যাচে চিটাগং সানরাইজ ক্রিকেট একাডেমি ৮১ রানে পাহাড়তলী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।

সকালে অনুষ্ঠিত দিনের ১ম ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে হাক্কানী একাদশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২০২ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাসেল সর্বোচ্চ ৪৭ বলে ৯৫, ইয়াছিন ৪২ ও তামিম অপরাজিত ২০ রান করেন। জবাবে ১৮৭ রানের লক্ষে মাঠে নেমে ১৭.৪ ওভারে ব্রাদার্স ক্রিকেট একাডেমি সব উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইশরাক সর্বোচ্চ ৩৮, আমাজ ৩৪ ও তায়েব ১৮ রান করেন।

ম্যাচে বল হাতে বিজয়ী দলের ইয়াছিন ৮ রানে ৩ ও ইমরান বিন ইকবাল ২ উইকেট এবং বিজিত দলের আহন ৩, তানভীর ও ইফতি ২টি করে উইকেট লাভ করেন।

খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ হাক্কানী একাদশের রাসেল এর হাতে পুরস্কার তুলে দেন সাবেক অতিরিক্ত সচিব মহিবুল হক চৌধুরী। এসময় দেশ রক্ষা তারেক মঞ্চের প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী উপস্থিত ছিলেন।

দুপুরে অনুষ্ঠিত দিনের ২য় ম্যাচে চিটাগং সানরাইজ ক্রিকেট একাডেমি টসে জিতে ব্যাট করতে নেমে শেখ মাহাবুবুল করিম মিঠুর ব্যাটিং নৈপুন্যে ২০ ওভারে ৯ উইকেটে ২৩৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে শেখ মাহাবুবুল করিম মিঠু সর্ব্বোচ ৬০ বলে ১৪৮ রান করেন। তাছাড়া মিনহাজুল হক ১৪, মেহেদী হাসান ও মাহির শাহরিয়ার ১৩ রান করে করেন। জবাবে ব্যাট করতে নেমে ১৬.৪ ওভারে ১৫৭ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে ওমি ৪০, আজাদ ৩০, দেলোয়ার ও রাসেল ২৬ রান করেন।

ম্যাচে বল হাতে চিটাগং সানরাইজ একাডেমির রিদোয়ান ইসলাম ২১ রানে ৪ ও মিনহাজুল হক ২২ রানে ৪ এবং পাহাড়তলীর পক্ষে সাজিব ১৮ রানে ৩, নাহিয়ান ১৫ রানে ৩ ও নাজিম ২ উইকেট লাভ করে।

খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ চিটাগাং সানরাইজ ক্রিকেট একাডেমি শেখ মাহাবুবুল করিম মিঠুর হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি নুর আহমেদ গুড্ডু। এসময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য শাহজালাল পলাশ, ইউনুছ মুন্না, মুহাম্মাদ সাগির, হারুন বেগ, আরিফুর রহমান (মাস্টার আরিফ), এইচ এম হাসান, আনোয়ারুল হক হনী, শওকত খান রাজু, আব্দুল করিম, ওমর ফারুক, বাদশা আলমগীর, জহিরুল ইসলাম জহির, রাসেল খান, মোহন, ইব্রাহিম খলিল সবুজ, মোহাম্মদ জাবেদসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামীকাল সোমবার (০৯ অক্টোবর) এর খেলাঃ
সকাল ৯.০০ টায় – এম এস ক্রিকেট একাডেমি বনাম নিউ স্টার একাডেমি
দুপুর ১২.০০ টায় – রায়হান স্পোর্টস বনাম চট্টগ্রাম – ১১

Advertisement