চট্টগ্রামের সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনের যোগাচার্য ব্রহ্মবিদ পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজের ১৫৫তম, যোগাচার্য পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৮তম, অখন্ড গীতাপাঠের ৪৬তম আসর, শ্রীশ্রীবিশ্বনাথ মন্দিরের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুদ্রাভিষেক উপলক্ষে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান আগামী ১৬ নভেম্বর সোমবার থেকে মঠ প্রাঙ্গনে শুরু হচ্ছে।
আগামী ২২ নভেম্বর রোববার রাতে সপ্তাহব্যাপী অনুষ্ঠান সম্পন্ন হবে। এছাড়া আগামী ২৭ নভেম্বর শুক্রবার পরমহংস শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের ৭০তম শুভ আবির্ভাব দিবস উদযাপন করা হবে।
সপ্তাহব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে-অখন্ড গীতাপাঠের ভাবগাম্ভীর্যপূর্ণ মনোহারিত্ব অনুষ্ঠান, গৈরিক ও জাতীয় পতাকা উত্তোলন, শ্রীশ্রীবিশ্বশান্তি গীতাযজ্ঞ, মঙ্গলারতি, গুরু বন্দনা, হরি ওঁ কীর্ত্তন, শ্রীশ্রী চন্ডীপাঠ, স্বাস্থ্যসেবা কর্মসূচী, অখ- প্রদীপ প্রজ¦লন, বস্ত্র বিতরণ, মেধাবী-গরীব শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান, কবিগান, পাল্টা কীর্ত্তন, মাতৃ সম্মেলন, সনাতন ধর্ম মহাসম্মেলন ও দুপুর ও রাতে প্রসাদ বিতরণসহ সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
আগামী ১৬ নভেম্বর সোমবার বিকেল ৪টায় জাতীয় ও গৈরিক পতাকা উত্তোলন, অখন্ড প্রদীপ প্রজ্জ্বলন বেলুন উড্ডয়ন ও যুগল পায়রা অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন শঙ্কর মঠের অধ্যক্ষ ও কেন্দ্রীয় উৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।
অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে জাতি-ধর্ম নির্বিশেষে সকল ভক্ত-শিষ্যদের উপস্থিত থাকার জন্য কেন্দ্রীয় উৎসব উদযাপন পরিষদের সভাপতি ও মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

















