সীতাকুণ্ড প্রতিনিধি: আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের অক্টোবর সার্ভিসের অংশ হিসেবে লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুণ্ড, সেন্ট্রাল জুবিলী, অগ্রণী ও প্রোগ্রেসিভ সাউথ ক্লাবের যৌথ উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এ কর্মসূচিতে সর্বমোট ৫৬০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। চক্ষু পরীক্ষার মাধ্যমে ৫২ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর নির্বাচিত রোগীদের ছানি অপারেশনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
১৪ নভেম্বর শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, স্বাস্থ্যসেবা, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি ডেঙ্গু ও চাইল্ডহুড ক্যান্সার বিষয়ে জনসচেতনতামূলক সেমিনার, লিফলেট বিতরণ এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুণ্ডের প্রেসিডেন্ট লায়ন মফিজুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে এবং জোন চেয়ারপারসন (কনসার্ন) লায়ন শারমিন সুলতানা মৌ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, পিএমজেএফ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, পিএমজেএফ। বিশেষ অতিথি ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, সিনিয়র গভর্নর অ্যাডভাইজার লায়ন আমজাদ হোসেন চৌধুরী, এমজেএফ; আর.সি. হেডকোয়ার্টার (অ্যাডমিন) লায়ন মির্জা আকবর আলী চৌধুরী, এমজেএফ; আর সি হেডকোয়াটার্রার (এক্টিভিটিস) লায়ন মো. গিয়াস উদ্দিন, কুমিরা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. খোরশেদ আলম,ক্লাব ডিরেক্টর লায়ন এম. মনোয়ারুল হক এফসিএমএ, লিও-লায়ন কো-অর্ডিনেটর লায়ন মশিউর রহমান চৌধুরী মাহী; জোন চেয়ারপারসন ইঞ্জিনিয়ার কামরুদ্দোজা, সেন্ট্রাল জুবিলী ক্লাবের প্রেসিডেন্ট লায়ন আবদুল্লাহ আল মামুন, এমজেএফ প্রোগ্রেসিভ সাউথ ক্লাবের প্রেসিডেন্ট লায়ন আকতার হোসেন, অগ্রণী ক্লাবের প্রেসিডেন্ট লায়ন জালাল উদ্দীন, বিশট্রেজারার লায়ন নুর খান,লায়ন কাউছারুজ্জামান,ক্লাব জয়েন্ট সেক্রেটারি লায়ন নাজিমুজ্জামান রাসেদ, লিও অ্যাডভাইজার লায়ন রেহান উদ্দীনসহ বিভিন্ন ক্লাবের লায়ন ও লিও নেতৃবৃন্দ।

















