কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো জেবি স্কুল

27

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়। শনিবার (১৪ নভেম্বর) বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই (চট্টগ্রাম-১) আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

Advertisement

যুবরাজ বড়ুয়া ট্রাস্টির সভাপতি সমর কান্তি বড়ুয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়া।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. গোলাম জাকারিয়া, সাবেক সদস্য সচিব মো. মাসুকুল আলম সোহান।

এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মেজবাউল আলম মানিকসহ জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন এমপি বলেন, আজকে যারা সংবর্ধিত হয়েছে তারা আগামীর মিরসরাই। তারাই আগামীর বাংলাদেশ। তাদের প্রতি আমার আহবান প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি আপনারা যেন নৈতিক শিক্ষায়ও শিক্ষা গ্রহণ করতে পারেন সেদিকে খেয়াল রাখবেন। শুধু বইপ্রস্তুত পড়ে মেধাবী হওয়া যায়। বইপ্রস্তুকের পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিথ হতে পারেন সেদিকে আমাদের সকল শিক্ষককে খেয়াল রাখতে হবে। এই শিক্ষার্থীরা ১০ বছর পড়ালেখা করে পরীক্ষা নামক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিক্ষাবোর্ডের সব্বোচ্চ রেজাল্ট জিপিএ-৫ পেয়ে তারা পাশ করেছে। এটা প্রত্যেকটি মানুষের প্রথম ধাপে প্রথম স্থান অর্জন করা প্রত্যেকটি শিক্ষার্থীর সুভাগ্যের বিষয়। শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ সংবর্ধনার আয়োজন করাই আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।

তিনি আরও বলেন, প্রথম ধাপের প্রথম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যে রেজাল্ট করেছেন সেটা বলে দেয় দিনের প্রথমে যে সূর্য উঠে সেই সূর্য বলে দেয় আজকের দিনটা কেমন যাবে। আপনাদের এই পাশ বলে দেয় আপনাদের আগামীর গন্তব্য কোথায় পৌছবে। আমার বিশ্বাস আপনাদের গন্তব্য আরও ভালো জায়গায় পৌছবে বলে বিশ্বাস। সেটা বলে দেয় সূর্যের মতো। কৃতি শিক্ষার্থীরা হলো আমাদের ফুল। মিরসরাইয়ের ফুল ওরা। এই ফুলের সুভাষ ছড়িয়ে দিবে বিদ্যালয়ে। বিদ্যালয়ের পড়ালেখা শিখে তাদের সে সুভাষ তা মিরসরাইসহ সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দিবে। এই ফুলগুলো তৈরি করা দায়িত্ব রাজনৈতিক এবং সমাজকর্মীদের।

সবশেষে ট্যালেন্টপুলে বৃত্তিসহ ৪৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

Advertisement